PriyoKhobor-PNG
শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:২৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কয়রায় ডুসাকের দিক-নির্দশনামুলক সেমিনার ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

দৈনিক গণআওয়াজ
মে ৩০, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ
| 70
Link Copied!

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

খুলনার কয়রায় আলোকিত কয়রা গড়ার প্রত্যয়ে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব কয়রা (ডুসাক) এর উদ্যোগে ১৪ তম দিক-নির্দেশনামূলক সেমিনার ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনাও দেওয়া হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল ১০ টায় কয়রা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ডুসাকের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বায়োজীদ হোসেন বাদশার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা-পাইকগাছার সংসদ সদস আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

এতে প্রধান আলোচক ছিলেন ঢাকা সিটি কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ মোফাজ্জেল হোসেন। প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ মুহাম্মাদ শাহ আলম, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান।

এতে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ শাহিনুর রহমান, বিশিষ্ট ব্যাংকার আঃ রশিদ, ডুসাকের সাবেক সভাপতি সাংবাদিক কামাল মোস্তফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ হাসান, সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থী আরিফুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদ আলম প্রমুখ। অনুষ্ঠানে কয়রা উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া অসহায় শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা হয়।

 

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ৬ দিনে ১৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST