PriyoKhobor-PNG
শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:০৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

প্রেমিক অন্যত্র বিয়ে করায় পাঁচ সন্তানের মায়ের বিষপান

গনআওয়াজ অনলাইন ডেক্সঃ
মে ৩০, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ
| 46
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রেমিক অন্য মেয়েকে বিয়ে করায় আমেনা খাতুন (৩১) নামে এক বিধবা নারী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি পাঁচ সন্তানের জননী।

শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার ধরমন্ডল ইউনিয়নে প্রেমিকের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধরমন্ডল চকবাজারের কাপড় ব্যবসায়ী জালালের সঙ্গে চার বছর ধরে আমেনার প্রেমের সম্পর্ক ছিল। তবে এক বছর আগে জালাল অন্যত্র বিয়ে করেন। এ ঘটনার পরে প্রায় সময় তাদের ঝগড়া বিবাদ হতো। সেই ঘটনার জেরে শুক্রবার দুপুরে জালালের বাড়িতে গিয়ে বিষপান করেন আমেনা। পরে জালালের স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যান।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুল ইসলাম জানান, এক নারী আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  গাজীপুরে গভীর রাতে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST