PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:০৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এমপি নুরুল ইসলাম বুলবুলের কুরবানির গোস্ত বিতরণ

দৈনিক গণআওয়াজ
মে ২৯, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ
| 66
Link Copied!

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহার ২য় দিন আজ ২৯ মে চাঁপাইনবাবগঞ্জের শাহনেমতুল্লাহ কলেজ প্রাঙ্গণে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য জননেতা নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করা হয়।

এ উপলক্ষে মোট ৬৫টি গরু কুরবানি করা হয় এবং প্রতিটি পরিবারের মাঝে ২ কেজি করে গোস্ত বিতরণ করা হয়। সকাল ৬টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম দুপুর পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলতে থাকে।

এসময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা আমীর মাওলানা আবু জার গিফারী ও পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানবিক এ উদ্যোগে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে এবং তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার: খামারি শাহিনুরকে অর্থদণ্ড
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST