PriyoKhobor-PNG
শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সুবিধাবঞ্চিত মুসলিম সম্প্রদায়ের মাঝে কোরবানির আনন্দ পৌঁছে দিল তুর্কি দিয়ানেত ফাউন্ডেশন

দৈনিক গণআওয়াজ
মে ২৮, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ
| 126
Link Copied!

ফাহাদ চৌধুরী, লোহাগাড়া (চট্টগ্রাম):

“মুমিনরা তো পরস্পর ভাই ভাই” এই মহান আদর্শকে সামনে রেখে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের সুবিধাবঞ্চিত মুসলিম পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণের উদ্যোগ নিয়েছে তুরস্ক প্রজাতন্ত্রের ধর্ম বিষয়ক অধিদপ্তর পরিচালিত তুর্কি দিয়ানেত ফাউন্ডেশন। মুসলিম উম্মাহর মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ঈদের আনন্দ ভাগাভাগি করতেই তাদের এই মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে কোরবানির পশু জবাই ও মাংস বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। এ উদ্যোগের আওতায় প্রায় ৭০০ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন সোনাকানিয়া ইউনিয়নের বাসিন্দা ও এলায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান জিল্লুর রহমান।

তুর্কি দিয়ানেত ফাউন্ডেশনের সদস্যরা জানান, সংস্থাটি বিশ্বের ৮৭টি দেশে নিয়মিত কোরবানি কার্যক্রম পরিচালনা করে আসছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের প্রতি তুরস্কের বিশেষ গুরুত্ব রয়েছে। ২০২৬ সালের কোরবানি প্রোগ্রামের অংশ হিসেবে রোহিঙ্গা ও বাংলাদেশি হোস্ট কমিউনিটির ৬ হাজার পরিবার ও বাংলাদেশের প্রায় ১১টি জেলার ২২টি স্পটে প্রায় ৩হাজার ৫শত পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

তারা আরও জানান, বিশ্ব মুসলিম সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে তুর্কি দিয়ানেত ফাউন্ডেশনের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও আরও বিস্তৃত করা হবে।

আরও পড়ুনঃ  তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST