PriyoKhobor-PNG
সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মদন পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়রপ্রার্থী হাজী মির্জা কবির আহম্মেদ,

দৈনিক গণআওয়াজ
মে ২৭, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
| 33
Link Copied!

মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ

মদন পৌরবাসীসহ এবং দেশ বিদেশের সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক দানবীর,সৎ এবং সাহসী দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন,অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং উন্নয়নের প্রশ্নের অটল মেয়র প্রার্থী হাজী মির্জা কবির আহম্মেদ।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বৃহস্পতিবার (২১মে) এক বার্তায় এই শুভেচ্ছা জানান মেয়র প্রার্থী।

শুভেচ্ছা বার্তায় মেয়রপ্রার্থী হাজী মির্জা কবির আহম্মেদ বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মধ্যে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মদন পৌরবাসীসহ দেশের সব মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।

মেয়রপ্রার্থী হাজী মির্জা কবির আহম্মেদ বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা।

 

মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়।

‘তারই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করি।

এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানরা কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক- এই কামনা করছি। ঈদ মোবারক, ঈদ মোবারক।

আরও পড়ুনঃ  নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য আটক 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST