PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

এবার ঈদে ভালো রান্না খাবো’ – রাজারহাটে ‘পথের আলো’র হাত ধরে ফিরল হাসি, বিলি হলো খাদ্যসামগ্রী

দৈনিক গণআওয়াজ
মে ২৭, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
| 98
Link Copied!

রতন রায়:কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

পবিত্র ঈদুল আযহা সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে সমাজের বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘পথের আলো’। সংগঠনটি বুধবার বিকালে স্থানীয় ৫০টি অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছে। উপহারের প্যাকেটে ছিল চাল,ডাল,তেল, রসুন,পেয়াজ, লবণ, বিভিন্ন মসলা, সেমাই ও চিনি যাহা একটি পরিবারের ঈদ উদযাপনকে স্মরণীয় করে তুলতে যথেষ্ট।

 

ঈদের আগে এই সহায়তা পেয়ে উপস্থিত অসহায় মানুষগুলো আবেগে আপ্লুত হয়ে পড়েন। চোখের জলে ভেজা হাসি ফুটে ওঠে তাদের মুখে। উপকারভোগীদের কয়েকজন কাঁদতে কাঁদতে বলেন, “আমাদের মতো গরিব মানুষের খোঁজ কেউ রাখে না। তারা আমাদের চাল,ডাল,তেল, রসুন, মসলা, সেমাই আর চিনি ইত্যাদি দিছে। এতে আমরা অনেক খুশি। এবারের ঈদে পরিবার নিয়ে ভালো কিছু রান্না করে খেতে পাবো।”

 

এ সময় ‘পথের আলো’র সাবেক সভাপতি আনিছুর রহমান লিটন, সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বসুনিয়া সুইট, বর্তমান সদস্য সচিব রবিউল ইসলাম রাজু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, যুগ্ম আহ্বায়ক শোয়েব আহমেদ ও যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কুইক উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনের সকল সদস্য- স্বেচ্ছাসেবীরা এবং স্থানীয় সাংবাদিকরাও কর্মসূচিতে অংশ নেন।

 

উপস্থিত নেতারা জানান, সমাজের খেটে খাওয়া ও সুবিধাবঞ্চিত মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন এই সামাজিক দায়বদ্ধতা থেকেই তাদের এ ক্ষুদ্র প্রয়াস। ‘পথের আলো’ সব সময় আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। তারা আরও বলেন, ভবিষ্যতের যেকোনো দুর্যোগ বা উৎসবে অসহায় মানুষের পাশে থাকার এই ধারাবাহিকতা বজায় থাকবে।

আরও পড়ুনঃ  বিনামূল্যে আইনি লড়াইয়ের সাহস দিচ্ছে লিগ্যাল এইড; সুফল পাচ্ছেন লক্ষ লক্ষ জনতা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST