PriyoKhobor-PNG
শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ধুনট পৌর মেয়র প্রার্থী শরিফুল ইসলাম খোকন

দৈনিক গণআওয়াজ
মে ২৭, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ
| 61
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলা ও পৌরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান এবং ধুনট পৌর মেয়র প্রার্থী শরিফুল ইসলাম খোকন।

‎বুধবার (২৭ মে ২০২৬) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি, সৌহার্দ্য ও মানবতার এক অনন্য দৃষ্টান্ত। এই পবিত্র উৎসবের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক – এটাই আমার প্রত্যাশা।”

‎তিনি আরও বলেন, “ঈদের শিক্ষা আমাদের ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাবকে আরও দৃঢ় করে। আসুন আমরা সবাই হিংসা-বিদ্বেষ ভুলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হই।”

‎ধুনট পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে শরিফুল ইসলাম খোকন বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। ধুনট পৌরবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করতে সর্বোচ্চ চেষ্টা করব।”

‎তিনি বলেন, “বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি কার্ডসহ সরকারি বিভিন্ন সেবা পেতে যেন সাধারণ মানুষকে হয়রানি কিংবা অতিরিক্ত অর্থ ব্যয় করতে না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।”

‎এছাড়াও পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “পৌরসভার রাস্তা-ঘাট, ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। গরিব ও অসহায় মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করা হবে।”

‎তিনি আরও জানান, সাধারণ মানুষ যাতে কোনো দালালচক্রের মাধ্যমে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হবে এবং নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।

‎শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন।

আরও পড়ুনঃ  নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST