PriyoKhobor-PNG
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৩৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া কাহালুতে সড়ক দুর্ঘটনায় নিউ হোপ ফিড মিলের শ্রমিক নিহত

দৈনিক গণআওয়াজ
মে ২৭, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ণ
| 44
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের ভ্যাপরা এলাকায় নিউ হোপ ফিট মিলের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন।

‎বুধবার (২৭ মে ২০২৬) রাতে কাজ শেষে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন শ্রমিক মোঃ রবিউল আউয়াল (ওরফে জিয়া) (৪২)।

‎নিহত জিয়ার পিতার নাম আব্দুর রাজ্জাক। তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার তরত বাড়ি গ্রামে। বর্তমানে তিনি কাহালু উপজেলার নারহট্ট এলাকায় বসবাস করতেন এবং নিউ হোপ ফিড মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রাতের শিফট শেষে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটিকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি ।

আরও পড়ুনঃ  উদীয়মান সংগীতশিল্পী মেঘনা মজুমদার: সুরের জগতে এগিয়ে চলার গল্প। 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST