PriyoKhobor-PNG
শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ঈদুল আযহার শুভেচ্ছা জানান কাহালু থানার ওসি শফিকুল ইসলাম

দৈনিক গণআওয়াজ
মে ২৬, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ
| 51
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ বগুড়া জেলার কাহালু উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম।

‎মঙ্গলবার (২৬ মে ২০২৬) সকালে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ হোক সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধির বার্তা বয়ে আনার উপলক্ষ।”

‎তিনি আরও বলেন, “ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি আত্মত্যাগ ও মানবকল্যাণের এক অনন্য শিক্ষা। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য ফুটে ওঠে।”

‎কাহালু থানার ওসি শফিকুল ইসলাম সবার প্রতি আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা কামনা করে বলেন, “ঈদের আনন্দ যেন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সে লক্ষ্যে পুলিশ প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। সবাইকে সচেতন থেকে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানাই।”

‎শেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন এবং সকলকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

আরও পড়ুনঃ  মির্জাগঞ্জে পায়রা নদীর অব্যাহত ভাঙ্গনে নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে,পায়রা নদীর ভাঙ্গন শুরু,আতংকে পিপড়াখালী ৪০ টি পরিবারের মানুষ।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST