PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:০২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ধুনট থানার ওসি আতিকুল ইসলাম

দৈনিক গণআওয়াজ
মে ২৬, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ
| 74
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ বগুড়া ধুনট উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মোঃ আতিকুল ইসলাম। তিনি ধুনট থানা-র অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎মঙ্গলবার (২৬ মে ২০২৬) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষা দেয়। এই উৎসবের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক -এটাই আমার প্রত্যাশা।”

‎তিনি আরও বলেন, “ঈদের আনন্দ উদযাপনের পাশাপাশি সবাইকে আইনশৃঙ্খলা মেনে চলার আহ্বান জানাই। কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হতে হবে। নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনে ধুনট থানা সর্বদা জনগণের পাশে রয়েছে।”

‎শেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”

আরও পড়ুনঃ  পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ধুনট পৌর মেয়র প্রার্থী শরিফুল ইসলাম খোকন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST