
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া জেলার গাবতলী উপজেলার সোন্দাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ রোমান রহমান (২২) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।
আটককৃত রোমান রহমান উপজেলার সোন্দাবাড়ী এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ নুরু মিয়া।
মঙ্গলবার (১৯ মে ২০২৬) ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় সোন্দাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


