PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৩৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় দুপচাঁচিয়া থানার বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ ১০ জন গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
মে ১৮, ২০২৬ ৫:৫১ অপরাহ্ণ
| 152
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অপহরণ মামলার আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে।

গত রবিবার (১৭ মে ২০২৬) দিনগত রাতে দুপচাঁচিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম অফিসার ও ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও মাদক মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন জিআর-১৩৬/১৭ (দুপঃ) মাদক মামলার আসামি মো. মেহেরুল ইসলাম (৪৮), পিতা: মৃত ইসমাইল হোসেন, সাং সাবলা তালোড়া; জিআর-১৪৬/২১ (দুপঃ) মাদক মামলার আসামি মো. হেলাল ফকির, পিতা: মৃত আ. রহমান, সাং দুবড়া; জিআর-১১৩/২২ (দুপঃ) মাদক মামলার আসামি মো. সাদেকুল ইসলাম, পিতা: মো. জয়নাল প্রামাণিক, সাং বড় ধাপ; জিআর-১০২/২২ (দুপঃ) মাদক মামলার আসামি মো. সাজু মন্ডল, পিতা: মো. আহম্মদ মন্ডল, সাং বড় ধাপ; জিআর-১৫৩/১৭ (দুপঃ) মাদক মামলার আসামি মো. ইসমাইল (২৮), পিতা: মো. নাছির মন্ডল, সাং উত্তর মন্ডলপাড়া; এবং জিআর-১১১/২৫ (দুপঃ) মামলার আসামি মো. আব্দুল বারিক ভোদল (৩৮), পিতা: মৃত খয়বর আলী ফকির, সাং ভাটাহারসহ আরও কয়েকজন।

এছাড়াও প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে অপহরণ মামলার আসামি মো. রুহুল আমিন (২৮), পিতা: মৃত মোসলেম উদ্দিন, সাং দুপচাঁচিয়া বাজারদীঘি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে মারপিট মামলার আসামি মো. নুর ইসলাম (৫৫), পিতা: মৃত কফির উদ্দিন, সাং মোস্তফাপুর মধ্যপাড়া থেকেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  প্রান্তিক পেশাজীবীদের জন্য রাজারহাটে শুরু হলো ১০ দিনের প্রশিক্ষণ কর্মশালা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST