PriyoKhobor-PNG
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বেলাবোতে “শান্তি-শৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
মে ১৮, ২০২৬ ৫:২৮ অপরাহ্ণ
| 55
Link Copied!

শাহিনুর আক্তার ,নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর বেলাবো উপজেলায় যুব সমাজকে সামাজিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সম্পৃক্ত করার লক্ষ্যে “শান্তি-শৃঙ্খলা উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার আয়োজনে মঙ্গলবার (১৮ মে ২০২৬) সকাল ১১টায় উপজেলা হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলার নির্বাহী অফিসার জনাব উম্মে হাফছা নাদিয়া। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ মাসুদুল আলম। ও সঞ্চালনে ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল হোসেন।

 

প্রশিক্ষণে বক্তারা যুব সমাজকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, যুবকরাই দেশের উন্নয়নের প্রধান শক্তি। তাদের ইতিবাচক অংশগ্রহণের মাধ্যমে সমাজে শান্তি, শৃঙ্খলা ও সচেতনতা বৃদ্ধি সম্ভব।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ-তরুণী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সামাজিক সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি উন্নয়ন এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, যুব সমাজকে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  পোরশায় ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরী সদস্যদেরনিয়ে আয় বৃদ্ধি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST