PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বেলাবো উপজেলা  মিলনায়তনে ৩৬৬ অসহায় পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী বকুল

দৈনিক গণআওয়াজ
মে ১৬, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ণ
| 81
Link Copied!

শাহিনুর আক্তার,বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাব উপজেলায় নিম্ন আয়ের ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ৩৬৬টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। সরকারের পাইলটিং কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদফতরের তত্ত্বাবধানে বেলাবো উপজেলা মিলনায়তনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা ম্যাজিস্ট্রেট মিস ইসরাত জাহান কেয়া। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুর এলাহী, সমাজসেবা অধিদপ্তরের যুগ্ম সচিব মিস আয়েশা আক্তার এবং বেলাবো উপজেলা সাবেক চেয়ারম্যান ও বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব। এছাড়াও বেলাবো উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফ্যামিলি কার্ড কর্মসূচি সেই উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ অংশ।
তিনি আরও বলেন,
“যারা বলেছিলেন ফ্যামিলি কার্ড সঠিকভাবে বিতরণ হবে না, তারা এসে দেখে যান— আজ বেলাবো উপজেলার প্রকৃত অসহায় ও নিম্ন আয়ের মানুষের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হচ্ছে। প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই আমরা বিশ্বাসী।”
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির অন্যতম লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। ফ্যামিলি কার্ড বিতরণ সেই অঙ্গীকার বাস্তবায়নেরই একটি বাস্তব উদাহরণ।
তারা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়নে সবসময় আন্তরিক। এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন সরকারি সহায়তা পাওয়ার সুযোগ পাবে।
কার্ড পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এ ধরনের সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকার বয়ে আনবে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য হওয়ায় সংসারের ব্যয় কিছুটা কমবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। পুরো আয়োজনকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  ধুনটে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST