PriyoKhobor-PNG
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটে আঙুর চাষে সফলতার স্বপ্ন দেখছেন তরুণ উদ্যোক্তা নাহিদ

দৈনিক গণআওয়াজ
মে ১৬, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ
| 48
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলা এলাকায় বাণিজ্যিকভাবে আঙুর চাষ করে সফলতার মুখ দেখতে শুরু করেছেন তরুণ উদ্যোক্তা মিনহাজুল ইসলাম নাহিদ (৩৫)। কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করে তিনি এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। আধুনিক প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে আঙুর চাষ করে অল্প সময়েই লাভের আশায় উজ্জীবিত হয়ে উঠেছেন এই তরুণ কৃষি উদ্যোক্তা।

তিনি উপজেলার নিমগাছী ইউনিয়ন এর নিমগাছী পশ্চিমপাড়া গ্রামের মরহুম আলহাজ্ব মমতাজুর রহমানের ছেলে। কৃষির প্রতি প্রবল আগ্রহ এবং ভিন্নধর্মী কিছু করার প্রত্যয় থেকেই তিনি এক বছর আগে ১৬ শতক জমিতে ৯২টি বিভিন্ন জাতের আঙুরের চারা রোপণ করেন। বর্তমানে তার বাগানে সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে সুস্বাদু ও আকর্ষণীয় আঙুর, যা দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন উৎসুক মানুষজন।

তরুণ উদ্যোক্তা নাহিদ ইসলাম জানান, শুরুতে পরীক্ষামূলকভাবে আঙুর চাষ শুরু করলেও এখন তা লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে। বাগান পরিচর্যা, সেচ, সার ও অন্যান্য খাতে এ পর্যন্ত তার প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। তবে চলতি মৌসুমে তিনি প্রায় চার লাখ টাকার আঙুর বিক্রির আশা করছেন। পাশাপাশি তিনি এখন উন্নত জাতের আঙুরের চারা বিক্রিও করছেন, যা স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিটি গাছে গড়ে ১৫ থেকে ২০ কেজি পর্যন্ত আঙুর ধরেছে। বাগানের পরিচ্ছন্ন পরিবেশ ও ফলের মান দেখে অনেকেই অভিভূত হচ্ছেন। অনেকে নাহিদের বাগান পরিদর্শন করে নিজেরাও আঙুর চাষে আগ্রহ প্রকাশ করছেন।

স্থানীয় কৃষকরা জানান, ধুনট অঞ্চলে এ ধরনের বিদেশি ফলের চাষ খুব একটা দেখা যায় না। নাহিদের সফলতা অন্য তরুণদেরও কৃষিমুখী হতে অনুপ্রাণিত করবে। তারা মনে করছেন, সঠিক প্রশিক্ষণ ও সরকারি সহযোগিতা পেলে এ অঞ্চলে বাণিজ্যিকভাবে আঙুর চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সামিদুল ইসলাম জানান, আধুনিক প্রযুক্তি ও সঠিক পরিচর্যার মাধ্যমে দেশে এখন বিদেশি ফলের চাষও সম্ভব হচ্ছে। তরুণ উদ্যোক্তাদের এ ধরনের উদ্যোগ কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকেও প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে বলে তিনি জানান।

কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে নাহিদের এই ব্যতিক্রমী উদ্যোগ। কর্মসংস্থান সৃষ্টি ও লাভজনক কৃষি উদ্যোক্তা গড়ে তুলতে এমন উদ্যোগ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের দখল হওয়া জমি উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ মার্কেট ও স্থাপনা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST