PriyoKhobor-PNG
বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া শিবগঞ্জে ধানক্ষেত থেকে লেবার মিস্ত্রির মরদেহ উদ্ধার

দৈনিক গণআওয়াজ
মে ১৬, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
| 44
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সংসারদিঘী (দবিলা) গ্রামে এক ধানক্ষেত থেকে শাহ আলম (৩৫) নামের এক লেবার মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহ আলম ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৬ মে ২০২৬) সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় ধানক্ষেতের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি থানায় জানানো হলে শিবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।

স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় শাহ আলমের মৃত্যু হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট সকল বিষয় গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  কুড়িগ্রাম রাজারহাটে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন'উপজেলা প্রশাসনের পক্ষ থেকে "আনন্দ শোভাযাত্রা"অনুষ্ঠিত। 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST