PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শার্শার শিক্ষার্থীদের সংগঠন ‘তীর্থ’র নতুন কমিটি ঘোষণা

দৈনিক গণআওয়াজ
মে ১৫, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ
| 670
Link Copied!

জাহিদ হাসান, নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শার্শা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন “তীর্থ” দীর্ঘদিন ধরেই শিক্ষা, সংস্কৃতি ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। যশোর জেলার অন্যতম সক্রিয় ছাত্রকল্যাণ সংগঠন হিসেবে পরিচিত “তীর্থ” এবার ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে।

উপদেষ্টা পরিষদের অনুমোদনে বৃহস্পতিবার (১৫ মে ২০২৬) সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সোয়ায়েব হোসেন সজীব এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারহান সাদিক প্লাবন।

সংগঠন সূত্রে জানা যায়, ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় শার্শা উপজেলার কয়েকজন মেধাবী শিক্ষার্থীর উদ্যোগে “তীর্থ” যাত্রা শুরু করে। শার্শা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান, শিক্ষা ও সংস্কৃতিচর্চা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি ইতিবাচক শিক্ষার্থী সমাজ গঠনের লক্ষ্য নিয়েই সংগঠনটির প্রতিষ্ঠা।

দীর্ঘ দেড় যুগ ধরে সংগঠনটি নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান, সাংস্কৃতিক ও সাহিত্য আয়োজন, শিক্ষা সহায়তা, রক্তদান কর্মসূচি, মানবিক কার্যক্রম এবং বিভিন্ন জাতীয় ও সামাজিক দিবস পালনসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

করোনাকালীন সময়েও সংগঠনটির কার্যক্রম ছিল প্রশংসনীয়। ২০২০ সালে করোনা মহামারির সময় তীর্থ শার্শা উপজেলার সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনারের আয়োজন করে এবং মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করে। একই সময়ে শিক্ষার্থীদের পড়াশোনার স্থবিরতা কাটিয়ে তুলতে “তীর্থ একাডেমিক কেয়ার” নামে ভর্তি প্রস্তুতিমূলক কোচিং কার্যক্রম চালু করা হয়, যা স্থানীয় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

এছাড়াও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া দুইজন দরিদ্র শিক্ষার্থীর ভর্তি সহায়তার দায়িত্ব গ্রহণ করে সংগঠনটি। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ।

শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, শার্শা ও যশোর অঞ্চলের রোগীদের রক্তদান, হাসপাতালে ভর্তি ও চিকিৎসা সহায়তার মতো মানবিক কাজেও সক্রিয় ভূমিকা পালন করে আসছে “তীর্থ”।

সংগঠনের নেতারা জানান, “ঐক্য, মানবতা ও শিক্ষাই আগামীর আলোকিত সমাজ নির্মাণের ভিত্তি” এই আদর্শকে সামনে রেখেই নতুন কমিটি কাজ করবে। উপদেষ্টা পরিষদ আশা প্রকাশ করেছে, সভাপতি সোয়ায়েব হোসেন সজীব ও সাধারণ সম্পাদক ফারহান সাদিক প্লাবনের নেতৃত্বে নতুন কার্যনির্বাহী কমিটি সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  অনলাইন শিক্ষা ব্যবস্থার অভিজ্ঞতা আমাদের ভালো নয় আশিক লোমান
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST