PriyoKhobor-PNG
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

খুলনায় র‌্যাব-৬ অভিযানে অস্ত্রসহ ৫ মামলার আসামি ইমনকে গ্রেফতার করেছে 

দৈনিক গণআওয়াজ
মে ১৫, ২০২৬ ৪:১২ অপরাহ্ণ
| 42
Link Copied!

 

এস.এম.শামীম, খুলনা।

র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৪ই মে ২০২৬ তারিখ,

 

রাত ১১:১০ ঘটিকার সময় র‌্যাব-০৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে,খুলনা মহানগরীর হরিণটানা থানা এলাকায় অভিযান পরিচালনা করে খুলনার কুখ্যাত “সন্ত্রাসী মোঃ ইমন মোল্লা (২৯), পিতা: মোঃ মাসুদ মোল্লা,* সাং: রায়েরমহল ইসলামনগর রোড, থানা: হরিণটানা, জেলা: খুলনাকে গ্রেফতার করে। আসামি মোঃ ইমন মোল্লার পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়,

 

খুলনা মহানগরীর আড়ংঘাটা, সোনাডাঙা ও হরিণটানা থানায় তার বিরুদ্ধে ১টি হত্যা চেষ্টা মামলা, ০১টি অস্ত্র আইনে মামলা, ০১টি নারী ও শিশু আইনে মামলা, ০১টি খুনের উদ্যোগসহ চুরি তৎসহ অস্ত্র আইনে মামলা এবং ০১টি মাদক মামলাসহ মোট ০৫টি মামলার তথ্য রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে খুলনা মহানগরীর হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় বাসযাত্রীর ব্যাগে ২ হাজার ইয়াবা, গার্মেন্টসকর্মী গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST