PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:১৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ও জিরো টলারেন্স বিজিবি “

দৈনিক গণআওয়াজ
মে ১৪, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ
| 42
Link Copied!

রতন রায় :কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (২২-বিজিবি)।

বিজিবি জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ, চোরাকারবার ও যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ২২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। বিশেষত সীমান্তের যেসব এলাকায় এখনো কাঁটাতারের বেড়া নেই, অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় সেসব এলাকায় বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।

আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

লে. কর্নেল মাহবুব-উল-হক বলেন, ‘চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে কাজ করছে।’

টহল জোরদারের বিষয়ে রৌমারীর দাঁতভাঙা সীমান্ত এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘বিজিবি সদস্যরা নিয়মিত টহল বৃদ্ধি করায় কিছুটা স্বস্তি পাচ্ছে মানুষজন। স্থানীয় লোকজনও এখন অনেক বেশি সচেতন।’

আরও পড়ুনঃ  ধুনটে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST