PriyoKhobor-PNG
সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির ঠাকুরগাঁও জেলা শাখার ২০২৬ সালের নতুন কমিটি ঘোষণা

Editor-1
মে ১৩, ২০২৬ ১১:১৩ অপরাহ্ণ
| 152
Link Copied!

 

মোঃ রাসেদুজ্জামান শুভ || স্টাফ রিপোর্টার

মানবাধিকার সংরক্ষণ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনগত সহায়তা প্রদান এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কার্যকর ভূমিকা পালনের লক্ষ্য নিয়ে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি (এইচআরডিএস)-এর ঠাকুরগাঁও জেলা শাখার ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুল ইসলাম এবং কেন্দ্রীয় সম্পাদক সেফাত উল্লাহ স্বাক্ষরিত এক প্রেস রিলিজে ২১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. মানিক হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. এনামুল হক চৌধুরী।
ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. তৌকির হাসান; যুগ্ম সম্পাদক মো. সোহেল, মো. ইউসুফ আলী, সরোয়ার কবির সবুজ ও মো. পাভেল রহমান; দপ্তর সম্পাদক মো. রিপন আলী; কোষাধ্যক্ষ মো. জসিম উদ্দিন; প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাসেদুজ্জামান শুভ; লিগ্যাল এইড অ্যান্ড ভিকটিম সাপোর্ট সম্পাদক ঋতুপর্ণা দে; ফ্যাক্ট-ফাইন্ডিং অ্যান্ড ইনভেস্টিগেশন সম্পাদক মো. সাজু ইসলাম; প্রোগ্রাম সম্পাদক মো. রাজু রহমান; ডকুমেন্টেশন সম্পাদক মো. আরিফ বিল্লাহ আনাম; মাইনরিটি অ্যাফেয়ার্স সম্পাদক উজ্জ্বল দাশ।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— মো. তোজাম্মেল হক, মো. সিরাজুল ইসলাম, মো. শাহজামাল হোসেন, মো. শান্ত ইসলাম, মো. শামীম হোসেন এবং তানভীর হোসেন বিপুল।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কমিটি মানবাধিকার বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি, নির্যাতিত ও ভুক্তভোগীদের আইনগত সহায়তা প্রদান, তথ্য অনুসন্ধান, মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কাজ করবে।
এছাড়াও নারী, শিশু, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিয়ে সচেতনতামূলক কার্যক্রম, সেমিনার, প্রশিক্ষণ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির কার্যক্রম পরিচালনা করবে সংগঠনটি।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, যত বাধাই আসুক না কেন, সত্য, ন্যায় ও মানবতার পথে তারা অটল থাকবেন ইনশাআল্লাহ। মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ইনসাফ নিশ্চিতকরণ এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে “ঠাকুরগাঁও ডিফেন্ডারস” সবসময় সক্রিয় ভূমিকা পালন করবে।
তারা আরও বলেন—
“মানবাধিকারের শক্তি, ইনসাফভিত্তিক সমাজের ভিত্তি।”
“ঠাকুরগাঁও ডিফেন্ডারস — সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর।”
“মানবতার ডাক, এগিয়ে আসুক প্রতিটি সচেতন তরুণ।”
“ইনসাফের সমাজ গঠনে, ঠাকুরগাঁও ডিফেন্ডারস অগ্রযাত্রায়।”নেতৃবৃন্দ সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষকে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, সকলের সহযোগিতা, পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও জনমুখী করা সম্ভব।পরবর্তী ধাপে মানবাধিকার, ন্যায়বিচার ও মানবতার পক্ষে কাজ করতে সচেতন তরুণ সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষকে সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।
আরও পড়ুনঃ  পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST