PriyoKhobor-PNG
শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা

দৈনিক গণআওয়াজ
মে ১৩, ২০২৬ ৮:২৪ পূর্বাহ্ণ
| 62
Link Copied!

মোঃ আসাদুজ্জামান আসাদ।

স্টাফ রিপোর্টার:-দামুড়হুদার দর্শনায় যুবদলের এক নেতাকে সোহাগ ও লাল্টুর নেতৃত্বে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে অতর্কিত হামলা চালায়। এ সময় তার হাতে ধারা অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করে দেয়। গতকাল মঙ্গলবার (১২ মে) দুপুরে দর্শনা পৌরসভা ঈশ্বরচন্দ্রপুর ঈদগাপাড়া শৈলমারী মাঠে এ ঘটনা ঘটে। আহত যুবদল নেতা পলাশ হোসেন দর্শনা পৌরসভার শ্যামপুর ৮নং ওয়ার্ডের জান্টু মন্ডলের ছেলে। তিনি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন সন্ত্রাসী হঠাৎ এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

এদিকে হামলার তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে দর্শনা যুবদলের নেতৃবৃন্দ সন্ধ্যা ৭টার সময় দর্শনা বাজারে এলাকায় সড়ক প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ চলাকালীন বক্তাগণ বলেন ,দর্শনা শ্যামপুর ৮নং ওয়ার্ড যুবদল নেতা পলাশের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত আসামিদের গ্রেপ্তার না করা হলে আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন।

এ ঘটনায় আহত যুবদলের নেতা পলাশের বাবা জান্টু মন্ডল বাদী হয়ে সোহাগ ও লাল্টুরসহ ৮ জনের নাম উল্লেখ করে দর্শনা থানায় মামলা দায়ের করেন।এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি তদন্ত) হিমেল রানা জানান, তাল পড়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে আমি সাথে সাথে নিজেই আমার অফিসারদের’কে নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে। হামলাকারীরা পালিয়ে যাওয়ায় এঘটনায় কাউকে আটক করা হয়নি।তবে খুব শীগ্রই হামলায় জড়িতদের আটক করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  আগুনে ভম্ম-ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ দ্রুত ত্রাণের আশ্বাস
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST