PriyoKhobor-PNG
বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বাংলাদেশের খাদ্য ভান্ডার নওগাঁয় ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

দৈনিক গণআওয়াজ
মে ১২, ২০২৬ ১১:৩২ অপরাহ্ণ
| 106
Link Copied!

এস এ বিপ্লব, নিজস্ব প্রতিনিধঃ

নওগাঁয় সরকারি খাদ্যগুদামে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে নওগাঁ সদর উপজেলার কেন্দ্রীয় খাদ্য গুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সাংসদ জাহিদুল ইসলাম ধলু।

জেলা প্রশাসক ও ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক ও সদস্য সচিব ফরহাদ খন্দকার, হোমায়রা মন্ডল, উপ-পরিচালক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি রানা), খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মিল মালিক, কৃষক প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ জাহিদুল ইসলাম ধলু বলেন, নওগাঁ বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্য উৎপাদনকারী জেলা। এখানকার কৃষকেরা কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকদের নিকট থেকে ধান এবং মিলারদের নিকট থেকে চাল সংগ্রহ করছে।

তিনি বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য দাম নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য বরদাশত করা হবে না। প্রকৃত কৃষকরাই যেন এই কর্মসূচির সুফল পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “নওগাঁর কৃষকের ঘামেই দেশের খাদ্যভাণ্ডার সমৃদ্ধ হয়েছে। কৃষকের মুখে হাসি ফোটাতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। খাদ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালিত হলে কৃষকেরা উৎসাহিত হবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সরকারের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে। প্রকৃত কৃষক ও বৈধ মিলাররা যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দেবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার জানান, চলতি মৌসুমে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী জেলার বিভিন্ন খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ করা হবে। নির্ধারিত মান ও আর্দ্রতা বজায় রেখে কৃষক ও মিলারদের কাছ থেকে খাদ্যশস্য গ্রহণ করা হবে।

উদ্বোধন শেষে অতিথিরা কৃষকদের নিকট থেকে প্রতীকীভাবে ধান গ্রহণ করেন এবং সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন।

ধান-চাল সংগ্রহের তথ্যানুযায়ী-

ধান, সিদ্ধ চাল, আতপ চাল, গম ও চাল বোরো সিদ্ধ বরাদ্দের পরিমাণ ২০৯১৯.০০০ মেঃ টন- দর কেজি প্রতি ৪৯ টাকা, চাল বোরো আতপ বরাদ্দের পরিমাণ ১৮০৩.০০০ মেঃ টন- দর কেজি প্রতি ৪৮ টাকা, ধান বোরো বরাদ্দের পরিমাণ ১৯৩৮.০০০ মেঃ টন- কেজি প্রতি দর ৩৬ টাকা,গরম বরাদ্দের পরিমাণ ১২৯.০০ মপঃ টন- দর কেজি প্রতি ৩৬ টাকা সময়সীমা ৩১ আগষ্ট পর্যন্ত সংগ্রহ চলবে। সাধারণ ধারণক্ষমতাঃ ৭০০০.০০০মেঃটন সর্বোচ্চ ধারণ ক্ষমতাঃ ৯১০০.০০০মেঃটন।

অনুষ্ঠানে কৃষকেরা সরকারি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই কার্যক্রমের মাধ্যমে তারা উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ  পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের জমি জোরপূর্বক জবরদখলে রাখার অভিযোগ

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST