PriyoKhobor-PNG
বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটে জমি দখলকে কেন্দ্র করে ধান লুট ও হুমকির অভিযোগ, এলাকায় উত্তেজনা

দৈনিক গণআওয়াজ
মে ১২, ২০২৬ ৭:২৬ অপরাহ্ণ
| 181
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলার পার লক্ষীপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাজু আহম্মেদ (২৮) নামের এক ব্যক্তির ধান লুট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

‎ভুক্তভোগী রাজু আহম্মেদ উপজেলার চিকাশী ইউনিয়নের পার লক্ষীপুর গ্রামের আব্দুস সাত্তার মন্ডল এর ছেলে। তিনি জানান, তার পিতার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিল।

‎থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে ওই জমিতে ইরি ধান রোপণ করা হলে বিবাদীরা জমি জবরদখলের চেষ্টা করে। বিষয়টি পরে চিকাশী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে উত্থাপন করা হলে চেয়ারম্যান উভয় পক্ষকে আপোষ-মীমাংসা না হওয়া পর্যন্ত জমিতে প্রবেশ ও ধান কাটার বিষয়ে নিষেধাজ্ঞা প্রদান করেন।

‎কিন্তু অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার (১২ মে ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে বিবাদীরা গ্রাম আদালতের নির্দেশ অমান্য করে প্রায় ২০ মন ইরি ধান কেটে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।

‎পরবর্তীতে একই দিন সকাল সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী ও তার পিতা বিষয়টি জানতে চাইলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে মারমুখী আচরণ করে এবং জমি দখলের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় প্রাণনাশ ও মারধরের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।

‎অভিযুক্তদের মধ্যে রয়েছেন— জাফের আলী, রাসেল, রায়মান, আব্দুল মন্ডল, মকছেদ আলী মন্ডল, আঃ মজিদ প্রাং, মিন্টু প্রাং, ওয়ারেছ প্রাং, সাজেদুল ইসলাম, মেত হোসেন ও হারেজ প্রাং।

‎ভুক্তভোগী রাজু আহম্মেদ বলেন, স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানিয়েছেন।

‎এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, ধান লুটের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  তেতুলিয়ায় তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST