PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

রাজশাহীতে মহাসমাবেশ সফল করতে বগুড়া মহানগর জামায়াতের আলোচনা সভা

দৈনিক গণআওয়াজ
মে ১১, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ
| 119
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণে জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৬ মে রাজশাহী মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করতে বগুড়া মহানগর জামায়াতের উদ্যোগে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে ২০২৬) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। সভা পরিচালনা করেন মহানগর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক।

সভায় বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারি রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, ড. মাওলানা হেদায়েতুল ইসলাম, অ্যাডভোকেট শাহীন মিয়া, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ। এসময় মহানগরীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের আমীর ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।

বক্তারা আগামী ১৬ মে রাজশাহীতে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, মহাসমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

সভা শেষে জামায়াতের সাবেক আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এবং চাঁপাইনবাবগঞ্জে কুরআনের আন্দোলনে শহীদ ৮ জনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  পাইকগাছার লস্কর ও চাঁদখালীর দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST