PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৫২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু

Editor-3
মে ১০, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
| 51
Link Copied!

 

বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে সড়ক দুর্ঘটনায় আলমগীর কবির (৪৬) নামে এক এনজিও কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার বড় আখিড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আলমগীর কবির ব্যুরো বাংলাদেশের সান্তাহার শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজশাহীর নওদাপাড়া এলাকার মৃত ইসাহাক আলীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে মোটরসাইকেলযোগে বড় আখিড়া রেলগেট পার হওয়ার সময় একটি সারবোঝাই ট্রাক রেলগেট অতিক্রম করছিল। এ সময় ট্রাকটি হঠাৎ পিছনের দিকে চলে আসলে আলমগীর কবির ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক সেকেন্দার আলীকে আটক করেছে পুলিশ।

 

আদমদীঘি থানার উপপরিদর্শক আরাফাত জানান, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।##

আরও পড়ুনঃ  নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর সিমান্ত বর্তী পুনর্ভবা নদীর সুস্বাদু মাছ 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST