PriyoKhobor-PNG
সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৫৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

পাইকগাছায় পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত 

দৈনিক গণআওয়াজ
মে ১০, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ
| 66
Link Copied!

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ মে রোববার সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) ও ফার্মাসিউটিক্যালস ম্যানেজার্স ফোরাম পাইকগাছা যৌথভাবে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। চিকিৎসকদের কাছে ওষুধের সঠিক তথ্য পৌঁছে দিতে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। অথচ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে তারা নানাভাবে হয়রানি ও পেশাগত অসম্মানের শিকার হচ্ছেন।

বক্তারা আরো বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের একটি সম্মানজনক পেশার স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নির্বিঘ্নে কাজ করার পরিবেশ নিশ্চিত এবং চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রে অযথা প্রতিবন্ধকতা দূর করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় ফারিয়া ও ম্যানেজার্স ফোরামের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা ব্যানার ও দাবি সম্বলিত বিভিন্ন পোস্টার ও প্লেকার্ড নিয়ে মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

আরও পড়ুনঃ  মদনে "চায়না দুয়ারি জাল" নিষিদ্ধ দাবীতে মানববন্ধন,
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST