
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংঘবদ্ধ অপরাধ, ছিনতাই, মাদক ব্যবসা, হত্যা, পাচার ও অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তারে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে।
র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিআর মামলা নং-৮৮/২০১৬ (সদর), প্রসেস নং-১৬৬/২৬, কোড নং INNP9 এর মারামারি মামলার ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ রায়হান শেখ (৩৫) গ্রেপ্তার এড়াতে বগুড়া জেলার সদর থানাধীন নামাজগড় এলাকায় অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত শুক্রবার (৮ মে ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে র্যাব-১২ এর একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন নামাজগড় ৩ নম্বর গেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে উক্ত মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ রায়হান শেখ (৩৫), পিতা-মৃত আলম শেখ, সাং-ফুলবাড়ী দক্ষিণপাড়া, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের তৎপরতা দেশকে অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে।


