PriyoKhobor-PNG
বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

পাইকগাছায় চিংড়ি ঘেরে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু 

দৈনিক গণআওয়াজ
মে ৯, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ
| 122
Link Copied!

পাইকগাছা ( খুলনা) উপজেলা সংবাদদাতা।।

খুলনার পাইকগাছায় চিংড়ী ঘেরে মাছ ধরার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইমান মোড়ল (৪০) নামে এক দিনমজুরের করুণ মৃত্যু হয়েছে। ৯ মে শনিবার দুপুর পৌনে ১২ টার দিকে উপজেলার চাঁদখালীর কৈয়সিটিবুনিয়া এলাকায় জৈনক ব্যক্তির চিংড়ি ঘেরে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। মৃত ইমান মোড়ল উপজেলার গজালিয়া গ্রামের জিবা মোড়লের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনার দিন দিনমজুর ইমান আলী ইকবাল হাজীর কৈয়াসিটিবুনিয়া চিংড়ি ঘেরে মজুরি চুক্তিতে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে ইমান ঘেরের বাঁধে পা পিছলে ঘেরের বাল্ব জ্বালানো বিদ্যুতের তারের উপর পড়ে যায়। এসময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত অচেতন হয়ে পড়ে ইমান। পরে ঘেরের অন্যান্য লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হৃদয় বিদারক এ ঘটনায় থানায় এখনো কেউ কোন অভিযোগ করেনি বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ ( ওসি) গোলাম কিবরিয়া।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST