PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সুন্দরবনে বন বিভাগের অভিযান ৯ শ ফুট হরিণ ধরার ফাঁদ সহ নৌকা জব্দ 

দৈনিক গণআওয়াজ
মে ৯, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
| 78
Link Copied!

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ বজবজা বন টহল ফাঁড়ির স্টাফরা অভিযান চালিয়ে ৯ শ ফুট হরিণ ধরার ফাঁদ সহ ১ টি নৌকা জব্দ করেছে। এ সময় ঐ নৌকা হতে একটি অবৈধ ভেশাল জাল উদ্ধার করা হয়। জানা গেছে শুক্রবার (৮ মে) বিকাল ৫ টার দিকে ঐ টহল ফাঁড়ির আওতাধীন মুছিরখাল এলাকায় অভিযান চালিয়ে এ সকল হরিণ ধরার ফাঁদ সহ নৌকা জব্দ করা হয়। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত ব্যক্তিরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযান পরিচালনা করেন বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাকিব তালুকদার। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে এর সাথে জড়িত ব্যক্তিদের খুজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

আরও পড়ুনঃ  “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” প্রতিপাদ্য বিষয়ে শৈলকুপায় মাদক প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টিতে-মতবিনিময় সভা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST