PriyoKhobor-PNG
সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বেলাবোতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
মে ৯, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ণ
| 109
Link Copied!

শাহিনুর আক্তার ,নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর বেলাবোতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

শনিবার (৯ মে) সকালে বেলাবো সরকারি পাইলট মডেল হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। খেলা দেখতে মাঠে দর্শক হিসেবে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীর উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় বালিকা বিভাগে চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১-০ গোলে বিজয়ী হয় চর কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানারআপ হয় আমলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অন্যদিকে, বালক বিভাগে ২-০ গোলে জয়লাভ করে মৌলভীটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানারআপ হওয়ার গৌরব অর্জন করে বেলাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সারতাজ হাসান জায়েদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুলেখা শারমিন।বেলাবো উপজেলা যুবদলের সভাপতি মোঃ আক্তারুজ্জামান আক্তার,

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব উম্মে হাফসা নাদিয়া।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে।

পুরো আয়োজন ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

আরও পড়ুনঃ  আসন্ন আওলাই ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশী জবা মেম্বার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST