
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট পুলিশ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার (৮ মে ২০২৬) রাত্রি আনুমানিক ১০টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়ন-এর দক্ষিণ বেড়েরবাড়ী হাই স্কুলের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
ধুনট থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার এসআই (নিঃ) মোঃ হারুনর রশিদ সরদারের নেতৃত্বে এএসআই শাহজাহান আলী ও সেলিমসহ সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ইউসুফ আলী বাবু (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোচড় থেকে স্বচ্ছ পলিথিনে মোড়ানো ১৫ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১.৫ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
আটক ইউসুফ আলী বাবু উপজেলার দক্ষিণ বেড়েরবাড়ী লয়েপাড়া এলাকার মোঃ বদিউজ্জামানের ছেলে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে আলামত জব্দ করা হয় এবং রাসায়নিক পরীক্ষার জন্য ২ পিস ইয়াবা সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় ধুনট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”


