PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

কুড়িগ্রাম-চিলমারী দুইটি ব্রীজের সংযোগ রাস্তায় ধ্বস,জনভোগান্তি এখন চরমে

দৈনিক গণআওয়াজ
মে ৮, ২০২৬ ৮:১২ পূর্বাহ্ণ
| 71
Link Copied!

রতন রায় : কুড়িগ্রাম প্রতিনিধিঃ

 চিলমারীতে উপজেলা প্রশাসনের স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের তদারকি এবং রক্ষণাবেক্ষণে অবহেলার কারনে ৬০ মিটার দীর্ঘ আকালুর ঘাট ব্রীজের একাংশ ধ্বসে হয়ে গেছে। মাচাবান্দাগামী অপর ব্রীজের সংযোগ রাস্তাটি ক্ষতিগ্রস্থ হওয়ায় উপজেলা সদরের আসা যানবাহন চলাচলে মারাত্মক ভোগান্তির সৃষ্ট হয়েছে।

ফলে রাস্তা দুটি দিয়ে যান-বাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় সহ যাতায়াতকারী সাধারন মানুষেরা দূর্ভোগে পড়েছেন। ৮ মে শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়,মিনা বাজার থেকে আকালুর ঘাট হয়ে শরীফেরহাট গামী নতুন ব্রিজের সংযোগ রাস্তার মাটি ধ্বসে হেরিং বোন বন্ড ভেঙ্গে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সাধারন মানুষের নিবিঘ্নে যাতায়াত সহ যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়েছে- ঘটছে ছোট-বড় দুর্ঘটনা । রাস্তাটিতে ধ্বস দেখা দেওয়ায় শরীফেরহাট মিনা বাজার, পাত্রখাতা, কাশিমবাজার সহ বজরা এলাকার হাজারও মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অপর দিকে মাচবান্দা হয়ে উপজেলা সদরগামী অপেক্ষাকৃত কম প্রস্ত বিশিষ্ট ব্রীজের সংযোগ রাস্তাটিও একই ভাবে ধ্বসে গেছে। চাকরিজীবী,ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবি থেকে শুরু করে স্কুলগামী সবাই এ রাস্তা দুইটি দিয়ে চলাচল করে। উপজেলা সদর সহ ব্যবসায়িক হাট হিসেবে খ্যাত জোড়গাছ হাটে নিত্যপণ্য দ্রব্য কেনা-বেচা করতে রাস্তা ২ টি দিয়েই যাতায়াত করে। আইডিয়াল স্কুলের জনৈক শিক্ষক সুমন এ প্রতিনিধিকে বলেন, ‘প্রতিদিন এ রাস্তা দিয়ে শতাধিক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। রাস্তা দিয়ে তাদের চলতে খুবই সমস্যা হয় ও প্রায়শঃই গাড়ি দুর্ঘটনায় পড়তে হয়। অসুস্থ কোনো ব্যক্তিকে দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। ব্রীজটি নির্মাণ ও সংযোগ রাস্তাটি পাকা করার সময় বিগত সরকারের আমলে ব্যাপক অনিয়ম করা হয়েছে বলে স্থানীয়রা জানান। এমনকি অর্ন্তবর্তি সরকারের আমলে দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী কাজটির শেষাংশে দায়িত্ব পেলেও তার কাজে ঠিকাদার স্বজনপ্রীতির কারনেই মান-সম্মত ভাবে কাজটি সম্পন্ন করা হয়নি বলেও অভিযোগ শোনা যায়।

এলাকাবাসী নির্বিঘ্নে চলাচলের জন্য রাস্তাটি অতি দ্রুত মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী জানান, ব্রীজের সংযোগ রাস্তাটি সম্পূর্ণ ভাবে বালি দিয়ে তৈরী হওয়ায় হেড়িং বোন বন্ড রাস্তাটিতে ধ্বস দেখা দিয়েছে। তিনি রাস্তাটির মেরামতের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহনের আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুনঃ  জনতার দলের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক হলেন ঠাকুরগাঁওয়ের নাহিদ রানা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST