PriyoKhobor-PNG
সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

রায়গঞ্জ চাউল কল মালিক সমিতির সভাপতি মোত্তালেব, সম্পাদক সবুজ

দৈনিক গণআওয়াজ
মে ৭, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ
| 99
Link Copied!

মীর তানভীর ইসলামঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা চাউল কল মালিক সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার চান্দাইকোনা পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত সমিতির হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন রায়গঞ্জ-তাড়াশ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।

নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক মো. আল-আমিন। সহকারী প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন ইউপি সদস্য জহুরুল ইসলাম।

নির্বাচনে মোট ৮৮ জন ভোটার ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। ভোটগ্রহণ শেষে গণনা করে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে মো. আব্দুল মোত্তালেব শেখ সভাপতি, মো. জাহাঙ্গীর আলম সহ-সভাপতি এবং মো. শহিদুল ইসলাম সবুজ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়া পরিচালক পদে নির্বাচিত হয়েছেন এস এম সাগর সরকার, মো. সোবাহান সরকার ও শহিদুল ইসলাম খন্দকার

আরও পড়ুনঃ  খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST