PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার সেউজগাড়ীতে গাঁজা সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
মে ৭, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
| 125
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় গাঁজা সেবনের দায়ে ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।

গ্রেপ্তারকৃতরা হলেন – বগুড়া সদর উপজেলার হুকুমপুর এলাকার ফুলচান রাশেদের ছেলে ফুলচান রাশেদ (২০), গাবতলী উপজেলার সাবেকপাড়া এলাকার মৃত মিনু ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৪০) এবং ধুনট উপজেলার নিমগাছী এলাকার শফিকুল ইসলামের ছেলে সজীব আহমেদ (২৮)।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

অভিযানকালে শহরের সেউজগাড়ী এলাকা থেকে ৩০ গ্রাম গাঁজাসহ ওই তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশের খাদ্য ভান্ডার নওগাঁয় ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST