PriyoKhobor-PNG
বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৩৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর

দৈনিক গণআওয়াজ
মে ৭, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ
| 93
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, পাইলট ট্রেনিং সেন্টার ও আধুনিক কার্গো ফ্যাসিলিটি স্থাপনের সম্ভাবনা যাচাই ও কার্যক্রম এগিয়ে নিতে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি, প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান-এর নেতৃত্বে প্রতিনিধি দলটি বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা বগুড়া-কে একটি আধুনিক এভিয়েশন ও বাণিজ্যিক হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের আওতায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, পাইলট প্রশিক্ষণ কেন্দ্র এবং আধুনিক কার্গো সুবিধা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে যাত্রী পরিবহনের পাশাপাশি কৃষিপণ্য ও শিল্পপণ্য রপ্তানিতে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে পাইলট প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং আঞ্চলিক অর্থনীতির সম্প্রসারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে প্রতিনিধি দলটি বগুড়ায় সম্ভাব্য স্থান পরিদর্শন, কারিগরি সক্ষমতা যাচাই এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  নলডাঙ্গায় উপজেলা প্রেসক্লাবের সদস্য হলেন আমার দেশ পত্রিকার আসলাম সরদার 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST