PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
মে ৬, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ণ
| 227
Link Copied!

খুলনা প্রতিনিধি

“রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ”—এই দীপ্ত অঙ্গীকারকে সামনে রেখে খুলনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬মে বুধবার নগরীর কাইফেং চাইনিজ রেস্টুরেন্টে ‘দুর্নীতি প্রতিরোধে করণীয়’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে দুদক, সমন্বিত জেলা কার্যালয় (সজেকা), খুলনা। কর্মশালায় খুলনা জেলা ও উপজেলা পর্যায়ের ১০টি দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) প্রায় ৭৫ জন সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন খুলনার বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ ফজলুল হক। প্রধান অতিথি তার বক্তব্যে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের উদ্দেশ্যে, আইনি ভিত্তি, গঠন কাঠামো মেয়াদ, সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। প্রশিক্ষণ শেষে তিনি অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন।

দুদক সজেকা খুলনার উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় দুদকের তফসিলভুক্ত অপরাধসমূহ এবং কমিশনে অভিযোগ দায়েরের সঠিক পদ্ধতি নিয়ে স্বাগত বক্তৃতায় বিস্তারিত আলোচনা করা হয়। তিনি মাঠ পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে কমিটির সদস্যদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। প্রশিক্ষণ সেশনে দুর্নীতি প্রতিরোধের চ্যালেঞ্জ মোকাবিলা ও দুপ্রক সদস্যদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন দুদক খুলনার সহকারী পরিচালক মোঃ জাহিদ ফজল। এছাড়া, দুর্নীতি প্রতিরোধে ‘তথ্য অধিকার আইন’ এর গুরুত্ব তুলে ধরেন আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান। ভবিষ্যৎ প্রজন্মের মাঝে সততা ও নৈতিকতা ছড়িয়ে দিতে ‘সততা স্টোর’ গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন উপসহকারী পরিচালক মোঃ মহসীন আলী। পুরো ট্রেনিং সেশনে কোর্স কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন দুদক খুলনা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন।

কর্মশালায় খুলনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মনি মোহন সাহা সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দুর্নীতি বিরোধী সচেতনতা আরও বেগবান হবে।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় ৩২ ঘণ্টা পর শ্রমিকদের প‌রিবহন ধর্মঘট প্রত্যাহার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST