PriyoKhobor-PNG
বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দুর্গাপুরে শিক্ষক-কর্মচারীদের বার্ষিক ভোজ অনুষ্ঠিত ‎

দৈনিক গণআওয়াজ
মে ৬, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
| 109
Link Copied!

‎দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহী দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের পাঁচুবাড়ি শিক্ষক–কর্মচারীদের বার্ষিক ভোজ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে পাঁচুবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ বার্ষিক ভোজের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি ঐক্য জোট দুর্গাপুর উপজেলা শাখা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। তিনি বলেন, এই সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় সকল শিক্ষক ও কর্মচারীদের আন্তরিক অংশগ্রহণ আমাকে মুগ্ধ করেছে। এছাড়াও আমাদের পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করেন তিনি।

‎এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ‎দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান, দুর্গাপুর উপজেলা বিএনপি আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ,দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, দেলুয়াবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম সাকলায়েন, মাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান হাসান ফারুক ইমাম সুমন, নওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ সাত্তার মৃধা, বাংলাদেশ শিক্ষক সমিতি ঐক্য জোট দুর্গাপুর উপজেলার শাখার সভাপতি রফিক উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  দিনাজপুরে ৩ লাখ ৮৫ হাজার ২২১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST