PriyoKhobor-PNG
শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দর্শনাকে নদীভাঙন থেকে বাঁচাতে এখনই পদক্ষেপ নেয়া জরুরি

Link Copied!

মোঃ আসাদুজ্জামান আসাদ,স্টাফ রিপোর্টার:-

দর্শনাতে নদীভাঙনের কারনে আর কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ-ভারত যাতায়াতের প্রধান সড়কটি মাথাভাঙ্গা নদীতে বিলীন হয়ে যাবে।
দর্শনাকে নদীভাঙন থেকে বাঁচাতে এখনই পদক্ষেপ নেয়া জরুরি।মাথাভাঙ্গা নদী ভাঙতে ভাঙতে পাইপঘাট থেকে শ্যামপুর–জয়নগর পর্যন্ত এসে প্রধান সড়কের একেবারে কাছে পৌঁছে গেছে। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ বাংলাদেশ–ভারত যাতায়াত করে।শুষ্ক মৌসুমে পানি না থাকলেও বর্ষায় এই নদী ভয়ংকর রূপ নেয় ফলে ভাঙন ক্রমেই বৃদ্ধি পেয়ে সড়কের খুব কাছাকাছি চলে এসেছে। যেকোনো সময় পাইপঘাট থেকে জয়নগর পর্যন্ত সড়কটি নদীগর্ভে বিলীন হতে পারে।


জীবনগরের সীমান্ত পিলার পর্যন্ত এই সড়ক ও নদীর সীমানা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পরবর্তী অংশে নদীটি প্রাকৃতিকভাবে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে কাজ করে। তাই এই এলাকায় ভাঙন অব্যাহত থাকলে শুধু সড়ক যোগাযোগই নয়, ভবিষ্যতে সীমান্ত সংক্রান্ত জটিলতাও সৃষ্টি হতে পারে।
তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, পাইপঘাট থেকে জয়নগর সীমান্ত পিলার পর্যন্ত দ্রুত নদী রক্ষা বাঁধ নির্মাণ করার জোর দাবি জানাচ্ছি। প্রয়োজনে ভারত সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথ উদ্যোগ নেওয়া হোক।

আরও পড়ুনঃ  তালায় বিজ্ঞান প্রকল্প ও স্টার্টআপ প্রদর্শনী অনুষ্ঠিত!
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST