PriyoKhobor-PNG
রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দাম বাড়ার পর ফের বিশ্ববাজারে কমলো তেলের দাম

দৈনিক গণআওয়াজ
মে ৬, ২০২৬ ১:১৫ অপরাহ্ণ
| 90
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ শেষের একটি সম্ভাবনার ইঙ্গিত দেওয়ার পর বুধবার (৬ মে) আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে।

এর আগে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি জানিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া প্রজেক্ট ফ্রিডমের জন্য তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে

বুধবার (৬ মে) এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা যাচাই করতে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহায়তা দেওয়ার জন্য নেওয়া ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করা হবে।

এই ঘোষণার পর বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৮ ডলারে নেমে এসেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে লেনদেন হওয়া তেলের দাম ১ দশমিক ৬ শতাংশ কমে ১০০ দশমিক ৬০ ডলারে দাঁড়ায়। এর আগে সপ্তাহের শুরুতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় তেলের দাম ৬ শতাংশের বেশি বেড়েছিল। তবে পরে তা ধীরে ধীরে কমতে শুরু করে।

 

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে প্রতিশোধ হিসেবে ইরান হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজে হামলার হুমকি দিলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

 

এর আগে মঙ্গলবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত রেখে ইরানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তি করা সম্ভব কি না, তা যাচাই করা হবে। তিনি দাবি করেন, একটি পূর্ণাঙ্গ চুক্তির দিকে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে। তবে একই সঙ্গে ইরানের অর্থনীতির ওপর চাপ বজায় রাখতে দেশটির বন্দরগামী জাহাজ চলাচল আটকে রাখা হবে বলেও জানান তিনি।

 

আরও পড়ুনঃ  জরুরি অবস্থা ঘোষণা ইসরায়েলে!
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST