PriyoKhobor-PNG
শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

রামগঞ্জে ফসলি জমির মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার 

দৈনিক গণআওয়াজ
মে ৬, ২০২৬ ১:০৭ অপরাহ্ণ
| 145
Link Copied!

হাবিবুর রহমান ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্রীরামপুর রাজবাড়ির সামনের একটি ফসলি জমির মাঠ থেকে মোস্তাফিজুর রহমান মসু (৩৫) নামের এক যুবকের মৃ’ত’দে’হ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ।

এলাকাবাসী জানান বুধবার ফজর নামাজ বাদ মুসল্লিরা রাস্তা দিয়ে যাওয়ার সময় ফসলি খেতের মাঝখানে মসুর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মসু দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মরহুম বাচ্চু মিয়ার ছেলে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। মৃতদেহের শরীরে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় দেখা গেছে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন চৌধুরী জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুনঃ  পাম্পে জ্বালানি নিতে ঢুকতেই ভাঙা হলো জামায়তের এমপির গাড়ি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST