PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:২৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ায় এলজিসিআরপি প্রকল্পে আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

দৈনিক গণআওয়াজ
মে ৫, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ণ
| 159
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া পৌরসভার এলজিসিআরপি প্রকল্পের আওতায় বাদুরতলা মোড় থেকে চকসুত্রাপুর মসজিদ পর্যন্ত আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০৫ মে ২০২৬) বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা এমপি প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সহ-সভাপতি তোহিদুল আলম মামুন, বগুড়া পৌরসভার প্রশাসক রাজিয়া সুলতানা, নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়াহিদুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী রোখসানা পারভীন এবং রিজিওনাল সুপারভিশন ইঞ্জিনিয়ার মোঃ ইসহাক সরকার।

এ সময় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আলেয়া কনস্ট্রাকশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও ৪ ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার সড়ক যোগাযোগ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  নলডাঙ্গায় স্টার্টআপ, সাইন্স প্রজেক্ট প্রোগ্রামের উদ্বোধন 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST