PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বোয়ালমারীতে মব জাস্টিসে নিহত চালকের এতিম শিশু মুসলিমার পাশে প্রধানমন্ত্রী

দৈনিক গণআওয়াজ
মে ৫, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ
| 137
Link Copied!

মুশফিকুর রহমান, ফরিদপুর (বোয়ালমারী) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে সম্প্রতি ফেসবুকে লাইভ করে মব সৃষ্টির মাধ্যমে গণপিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের এতিম শিশুকন্যা মুসলিমার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় শিশুটির পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন।

 

মঙ্গলবার (৫ মে) সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান উপজেলার সাতৈর গ্রামে শিশু মুসলিমার বাড়িতে যান। তিনি শিশুটির স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গভীর সমবেদনা জানান।

 

পরিদর্শনকালে ইউএনও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে মুসলিমার জরুরি প্রয়োজন মেটাতে নগদ অর্থ সহায়তা, পরিবারের জন্য প্রয়োজনীয় শুকনো ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য,  শিশু মুসলিমার জন্য খেলনা ও অন্যান্য সামগ্রী।

 

ইউএনও এস এম রকিবুল হাসান জানান, “প্রধানমন্ত্রী এই এতিম শিশুটির বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। তাঁর নির্দেশেই আমরা আজ এখানে এসেছি। মুসলিমার বেড়ে ওঠা এবং ভবিষ্যতের পড়াশোনাসহ সব ধরনের সহযোগিতার দায়িত্ব সরকার বহন করবে।”

 

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস ঘোষ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম।

 

উল্লেখ্য, গত শুক্রবার রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলনালিয়া এলাকায় বেপরোয়া ট্রাক চালানোর অভিযোগ তুলে একদল লোক ফেসবুক লাইভের মাধ্যমে উস্কানি ছড়িয়ে মব তৈরি করে। সেই উত্তেজিত জনতার গণপিটুনিতে নির্মমভাবে নিহত হন ট্রাকচালক হান্নান শেখ। এই ঘটনার পর শিশু মুসলিমা ও তার পরিবার দিশেহারা হয়ে পড়ে।

আরও পড়ুনঃ  পটুয়াখালী ভার্সিটিতে, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্ত।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST