
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া ধুনট উপজেলায় অবৈধ মাদকদ্রব্য সেবনের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (০৪ মে ২০২৬) বিকেল ৩টার দিকে ধুনট উপজেলার মাটিকোরা ও কুটিবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি দল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামীর নেতৃত্বে এ অভিযান চালায়।
অভিযানকালে ২০০ মিলিলিটার চোলাইমদ, ৫ গ্রাম গাঁজা এবং ২টি ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন – সৈকত (২৯), মো. শামীম ইসলাম (২৬) ও মো. সোহানুর রহমান (২৪)। তারা সবাই ধুনট উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে মো. সৈকতকে ৩ মাসের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা, মো. শামীম ইসলামকে ৭ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং মো. সোহানুর রহমানকে ২ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
ডিএনসি সূত্রে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


