PriyoKhobor-PNG
সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ

দৈনিক গণআওয়াজ
মে ৪, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ
| 4
Link Copied!

আশরাফুল আলমঃ

আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সোমবার (৪ মে) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস ও বাস্কেটবল প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিকের সর্বোচ্চ স্তর পর্যন্ত ধাপে ধাপে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। এ লক্ষ্যে দেশের প্রতিটি বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরির জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রী তিনশোর বেশি ক্রীড়া কার্ড বিতরণ করেছেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে এ উদ্যোগ আরও বিস্তৃত করা সম্ভব।
ক্রীড়া শিক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পাবলিক ও প্রাইভেট—সব বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া-সংশ্লিষ্ট বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি উপজেলা পর্যায়ে ক্রীড়া কর্মকর্তা নিয়োগের মাধ্যমে খেলাধুলাকে আরও অগ্রাধিকার দেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এবারের প্রতিযোগিতায় মোট ৩০টি ইভেন্টে দেশের ২১টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

আরও পড়ুনঃ  পাইকগাছার লতায় বসতবাড়ি নিয়ে ইউপি সদস্য কে জড়িয়ে অপপ্রচার ; ডিসিআর সম্পত্তির উপর বসবাস
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST