PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নরসিংদী জেলা ছাত্রদলের সহ-সাংগঠিক সম্পাদক নির্বাচিত হলেন বেলাবোর সাজিব শুভ

দৈনিক গণআওয়াজ
মে ৪, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
| 11
Link Copied!

শাহিনুর আক্তার ,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাংগঠিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বেলাবো উপজেলার উদীয়মান তরুণ ছাত্রনেতা সাজিব শুভ। কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে অনুমোদিত এই কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব প্রদান করা হয়।

 

বেলাবোর সন্তান সাজিব শুভ দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে বেলাবো উপজেলা ছাত্রদল এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আনন্দের জোয়ার বইছে।

 

সাজিব শুভ এক প্রতিক্রিয়ায় জানান, দল তাকে যে বিশ্বাস ও আস্থা নিয়ে এই দায়িত্ব দিয়েছে, তিনি তার সর্বোচ্চ দিয়ে সংগঠনের জন্য কাজ করবেন। নরসিংদী জেলা ছাত্রদলকে একটি শক্তিশালী এবং সুসংগঠিত ইউনিট হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

 

এদিকে সাজিব শুভ সহ- সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে শুভকামনা জানিয়ে পোস্ট দিচ্ছেন শুভাকাঙ্ক্ষীরা।

আরও পড়ুনঃ  পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আর নেই
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST