PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডের ১ম খেলার উদ্বোধন

দৈনিক গণআওয়াজ
মে ১, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ
| 4
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার:

বগুড়া সদরের গোকুল ইউনিয়নের চাঁদমুহা সরলপুর উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদমুহা মহা বিদ্যালয়ের উন্নয়নকল্পে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডের ১ম খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে ২০২৬) বিকেলে এ খেলার উদ্বোধন করা হয়।

চাঁদমুহা সরলপুর যুবসংঘের সভাপতি আব্দুল হামিদ ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন গোকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবসংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবসংঘের সাবেক সভাপতি লুৎফর রহমান, হাফুজুর রহমান, আজমল হোসেন, ছামিউল আলম, আমিনুল ইসলাম, দেলোয়ার হোসেন, গোলাম মোস্তফা লালু, সিরাজুল ইসলাম বাবু ও রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ক্রীড়া সম্পাদক বাবু মিয়া এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে কিশোর ফুটবল একাডেমি, রাজশাহী এবং সবুজ সংঘ ইয়াং স্টার, সিরাজগঞ্জ। খেলা পরিচালনা করেন আব্দুল মোমিন জুয়েল এবং ধারাভাষ্য প্রদান করেন ক্রীড়া ভাষ্যকার শ্রাবণ মজনু।

আরও পড়ুনঃ  সোনার দামে কিনে আনা তেল, আসলে যাচ্ছে কোথায়?
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST