PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটের চিকাশী ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

দৈনিক গণআওয়াজ
মে ১, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ণ
| 3
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় দিন হিসেবে ১ মে বিশ্বব্যাপী বিশেষ তাৎপর্য বহন করে।

‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১ মে ২০২৬) সকালে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। সকাল সাড়ে ৮টায় জোড়শিমুল উচ্চ বিদ্যালয় গেট থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জোড়শিমুল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের মূল পয়েন্টে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চিকাশী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল করিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জহুরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বাচ্চু শেখ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল কালাম আজাদ, সমবায় দলের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাঈমুল ইসলাম নাঈম, যুবদল নেতা আলমগীর হোসেন ও ভুট্টু মন্ডল, কৃষক দলের সভাপতি শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক শাহআলম, তাঁতি দলের সভাপতি লেওকত ও সাধারণ সম্পাদক দুলাল শেখসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ।

বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মপরিবেশের উন্নয়ন এবং শ্রমজীবী মানুষের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  গাজীপুরে গভীর রাতে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST