PriyoKhobor-PNG
রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাঁচবিবিতে মহান আন্তর্জাতিক মে দিবস পালিত

দৈনিক গণআওয়াজ
মে ১, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ
| 8
Link Copied!

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ পালিত হয়েছে। পাঁচবিবিতে মহান আন্তর্জাতিক মে দিবস পালিতপ্রদক্ষিণ করে। র‍্যালীতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতাকর্মীসহ শ্রমিকরা অংশ নেন।

পরে উপজেলা পরিষদের সম্প্রসারিত কমপ্লেক্স ভবনের সভাকক্ষে এক আলোচনা সভা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।

এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

অপরদিকে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন পাঁচবিবি শাখার আয়োজনে র‍্যালী শেষে পাঁচবিবি পৌর পার্কে সংগঠনের সভাপতি ছায়েম সরদারের সভাপতিত্বে আলোচন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।

একইদিন উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে পাঁচবিবি গোহাটা চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল। এর আগে তারা মাস্টারমাইন্ড স্কুল থেকে একটি বিশাল র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।

আরও পড়ুনঃ  বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার, থাকবে জুলাইজুড়েই
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST