PriyoKhobor-PNG
সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাঁচবিবিতে সিঁধ কেটে গরু চুরি 

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৯, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ
| 10
Link Copied!

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে গোয়াল ঘরের সিঁধ কেটে এক কৃষকের ৪’টি গরু চুরি হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার বাগজানা ইউনিয়নের সীমান্তবর্তী ভীমপুর গ্রামের কৃষক মোঃ আফজাল হোসেনের বাড়ীতে এ চুরির ঘটনা ঘটে। ঐ রাতে চোরেরা বিদেশি জাতের ৩’টি গাভী ও একটি দুধের বাছুর চুরি করে নিয়ে যায়। যার মূল্য প্রায় ৭ লক্ষাধিক টাকা বলে জানা যায়।

আফজাল হোসেন জানান, রাত ৩’টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে টিউবওয়েল পারে যেতেই দেখতে পান গোয়ালঘরের দেওয়াল অনেক ক্ষানি ভাঙ্গা এবং একটি গরুও নেই। এতে চিল্লাচিল্লি করলে বাড়ির সবাই জেগে ওঠে দেখেন সব গরু চুরি হয়েছে।

তিনি বলেন, আজ রাতে যখন ঝড়বৃষ্টি তখন বাড়ির বারান্দায় বসেই ছিলাম। ঝড়বৃষ্টি থেমে গেলে ঘুমিয়ে পড়লে চোরেরা এসময় হয়ত আমার গোয়ালঘরের দেওয়াল সিঁধ কেটে গরু ৪’টি চুরি করে নিয়ে যায়। গরুগুলো চুরি হওয়ায় আমার সংসারের অনেক ক্ষতি হয়েছে বলেও জানান।

বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বলেন, গরু চুরির বিষয়টি রাতেই থানা ওসি মহোদয় কে অবহিত করা হয়েছে। চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা করবে বলে ওসি আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকেও বিভিন্ন স্থানে অনুসন্ধান ও খোঁজখবর নিতে বলেন, থানার ওসি মহদোয়।

 

আরও পড়ুনঃ  পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST