আব্দুল আজিজ ,খুলনা পাইকগাছাঃ
খুলনার পাইকগাছায় ২৩ থেকে ২৯ এপ্রিল সপ্তাহ ব্যাপী নানা আয়োজনের মধ্য শেষ হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২৬। ২৯ এপ্রিল বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর সভাপতিত্বে ” পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ ” প্রতিপাদ্য বিষয়ের উপর আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। মেডিকেল অফিসার ডাঃ অর্ণব ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, জুনিয়র কনসালটেন্ট ডাঃ জহিরুল ইসলাম, ডাঃ সুজন কুমার সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ভূধর চন্দ্র সানা, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান ও প্রকাশ ঘোষ বিধান, প্রধান শিক্ষক এসএম আমিনুর রহমান লিটু, শিক্ষক মাখন লাল সরকার। উপস্থিত ছিলেন সাংবাদিক শাহজামান বাদশা, প্রধান সহকারী দেবব্রত মন্ডল, পরিসংখ্যান বিদ জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য পরিদর্শক রুহুল কুদ্দুস, এমটি ইপিআই শাহানারা বেগম, অভিভাবক মাসুমা আক্তার, সুলতানা রহমান হেনা, টুম্পা বাইন, চয়নিকা মন্ডল, শিক্ষার্থী রিমাস, হিতৈষী।


